দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোর রাতে বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকায় ধীরগতিতে চলছে যানবাহন।
সেতু বিভাগ বলছে, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার করেছে। এছাড়া বৃষ্টির কারণে যানবাহন স্বাভাবিক গতিতে যেতে পারেনি। এতে মহাসড়কের ২৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের গতি কমে যায়। কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে বৃষ্টি হওয়া ও অতিরিক্ত যানবাহনের চাপে এ অবস্থার সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সেতু বিভাগ ও পুলিশ কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
কে